স্বামী-স্ত্রী জাদুতে আক্রান্ত হলে যে লক্ষণগুলো প্রকাশ পায়

স্বামী-স্ত্রী জাদুতে আক্রান্ত হলে যে লক্ষণগুলো প্রকাশ পায় — As Sunnah Health Care

বিয়ের প্রথম দিনগুলোতে যাকে ছাড়া এক মুহূর্তও চলত না, আজ তার মুখের দিকে তাকালেই বিরক্তি লাগে। ছোট্ট একটি কথা থেকে শুরু হয় তুমুল ঝগড়া। তারপর দিনের পর দিন কথা বন্ধ থাকে। একই ঘরে থেকেও দুজন যেন দূর অপরিচিত মানুষ। বাইরের সবার সঙ্গে আচরণ ঠিকঠাক, শুধু স্বামী-স্ত্রীর সম্পর্কেই এই টানাপোড়েন। আজকাল অনেক পরিবারেই স্বামী-স্ত্রীর অশান্তি এমন জায়গায় পৌঁছেছে যে সংসার ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অনেকেই প্রশ্ন করেন — স্বামী-স্ত্রী জাদুতে আক্রান্ত হলে কীভাবে বুঝব? এই অশান্তির কারণ শুধুই ভুল বোঝাবুঝি, নাকি এর পেছনে আরও কিছু থাকতে পারে? এই লেখায় আমরা জানব স্বামী-স্ত্রীর অশান্তির সাধারণ কারণগুলো। এরপর জানব যাদুত তাফরীক কী। এছাড়া জানব যাদু বা বদনজরের লক্ষণ আর সাধারণ মনোমালিন্যের মধ্যে পার্থক্য কীভাবে বুঝবেন। সবশেষে জানব কুরআন-সুন্নাহ অনুযায়ী এ অবস্থায় করণীয় কী।

স্বামী-স্ত্রীর অশান্তির সাধারণ কারণসমূহ

সবার আগে সত্যিটা মেনে নেওয়া জরুরি — অধিকাংশ দাম্পত্য অশান্তির কারণ একেবারেই সাধারণ ও মানবিক। যেমন:

  • যোগাযোগের ঘাটতি: মনের কথা খোলাখুলি না বলা, রাগ জমিয়ে রাখা, একে অপরের কথা মন দিয়ে না শোনা।
  • তৃতীয় পক্ষের হস্তক্ষেপ: আত্মীয়-স্বজন বা অন্য কারো কানকথায় একে অপরের বিরুদ্ধে মন বিষিয়ে ওঠা।
  • অর্থনৈতিক চাপ ও সংসারের দায়িত্ব: ঋণ, খরচের টানাপোড়েন আর দায়িত্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন।
  • ধৈর্য ও সহনশীলতার অভাব: ছোট বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া, অতীতের ভুল বারবার তুলে ধরা।
  • ইবাদত থেকে দূরত্ব: ঘরে নামাজ, কুরআন তিলাওয়াত ও যিকিরের পরিবেশ না থাকলে মন অস্থির থাকে।
  • আর সেই অস্থিরতা সম্পর্কের ওপর ছাপ ফেলে।
  • মানসিক চাপ ও অসুস্থতা: দীর্ঘদিনের দুশ্চিন্তা, বিষণ্ণতা বা শারীরিক অসুস্থতাও আচরণে প্রভাব ফেলে।

এসব কারণ থাকলে প্রথমে করণীয় হলো নিজেদের মধ্যে বসে সমাধান খোঁজা। তবে কখনো কখনো চিত্রটা ভিন্ন হয়।

সব চেষ্টা সত্ত্বেও অশান্তি বাড়তেই থাকে। একে অপরের প্রতি হঠাৎ তীব্র বিতৃষ্ণা তৈরি হয়, কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই।

তাই সেক্ষেত্রে শরীয়তসম্মত দৃষ্টিভঙ্গি থেকে যাদু বা বদনজরের সম্ভাবনাটাও যাচাই করে দেখা দরকার।

যাদুত তাফরীক কী?

আল্লাহ তাআলা সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে যাদুর এক প্রকারের কথা উল্লেখ করেছেন। সেই যাদুর মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়। আলেমগণ এই ধরনের যাদুকে বলেন যাদুত তাফরীক — অর্থাৎ বিচ্ছেদ ঘটানোর যাদু। এর বৈশিষ্ট্য হলো, হঠাৎ করে একে অপরের প্রতি ভালোবাসা ঘৃণায় বদলে যায়। কোনো স্পষ্ট কারণ ছাড়াই সহ্য করা কঠিন হয়ে পড়ে। তখন বাড়ে সন্দেহ আর তুচ্ছ বিষয়ে বড় ঝগড়া।

একথা বলার অর্থ এই নয় যে প্রতিটা দম্পতির ঝগড়ার পেছনেই যাদু আছে।

এছাড়া আল্লাহ তাআলা ওই আয়াতেই জানিয়ে দিয়েছেন, আল্লাহর অনুমতি ছাড়া যাদু কারো কোনো ক্ষতি করতে পারে না।

তাই ভয় পাওয়ার কিছু নেই; দরকার হলে সঠিকভাবে যাচাই করা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া।

স্বামী-স্ত্রী জাদুতে আক্রান্ত হলে যে লক্ষণগুলো প্রকাশ পায়

কীভাবে বুঝবেন কোনটা সাধারণ মনোমালিন্য, আর কোন ক্ষেত্রে যাদু বা বদনজরের সম্ভাবনা যাচাই করা উচিত?

সাধারণ মনোমালিন্যের ক্ষেত্রে সাধারণত:

  • ঝগড়ার একটা স্পষ্ট কারণ থাকে (টাকা-পয়সা, দায়িত্ব, আচরণ) এবং কথা বললে ধীরে ধীরে মিটে যায়।
  • রাগ কমলে আবার আগের মতো ভালোবাসা ও আন্তরিকতা ফিরে আসে।
  • সমস্যাটা নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ থাকে, জীবনের অন্য ক্ষেত্রে প্রভাব পড়ে না।

অন্যদিকে, যেসব লক্ষণ দেখা গেলে শরীয়তসম্মত ডায়াগনোসিস করানো বিবেচনা করা যায়:

  • কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই হঠাৎ একে অপরের প্রতি তীব্র ঘৃণা বা বিতৃষ্ণা তৈরি হওয়া।
  • একসঙ্গে থাকলেই অস্থিরতা, ঘর থেকে বের হলেই শান্তি লাগা — এই ধরনের বিপরীত অনুভূতি।
  • তুচ্ছ কথায় বিস্ফোরণের মতো ঝগড়া, পরে নিজেই অবাক হওয়া — “আমি কেন এমন করলাম?”
  • বারবার দুঃস্বপ্ন, ঘুমে ভয় পাওয়া, শরীর ভারী লাগা বা অকারণে অসুস্থ বোধ করা।
  • সব ধরনের স্বাভাবিক চেষ্টা, আলোচনা ও মধ্যস্থতা সত্ত্বেও অবস্থা ক্রমশ খারাপের দিকে যাওয়া।
  • বাইরের নির্দিষ্ট কারো হিংসা বা শত্রুতার ইতিহাস থাকা — অনেক সময় বদনজর থেকেও এমন অশান্তির শুরু হয়।
  • রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “বদনজর সত্য” (সহীহ মুসলিম) — অর্থাৎ হিংসা বা মুগ্ধতার নজরের ক্ষতিকর প্রভাব বাস্তব।

তবে মনে রাখবেন, এই লক্ষণগুলোর এক-দুটো থাকলেই নিশ্চিত হয়ে যাওয়া যায় না যে যাদু হয়েছে। লক্ষণ মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া অভিজ্ঞ রাকীর কাজ। নিজে নিজে রোগ নির্ণয় করে ভুল পথে যাওয়া ঠিক নয়। আর মনের অস্থিরতার সঙ্গে অনেক সময় ওয়াসওয়াসাও জড়িত থাকে। তাছাড়া সে বিষয়ে আমাদের আগের লেখা “বারবার ওয়াসওয়াসা মনে আসে কেন” পড়ে দেখতে পারেন।

কুরআন-সুন্নাহভিত্তিক করণীয়

১. নিজেরা শান্তভাবে কথা বলুন

প্রথম ওষুধ ঘরেই আছে। রাগের মাথায় নয়, শান্ত সময়ে বসে দুজন খোলাখুলি কথা বলুন।

অভিযোগের বদলে নিজের অনুভূতি প্রকাশ করুন, তৃতীয় পক্ষের কানকথা যাচাই না করে বিশ্বাস করবেন না।

অনেক অশান্তি শুধু এই এক ধাপেই কমে যায়।

২. ঘরে সূরা বাকারা তিলাওয়াত করুন

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় (সহীহ মুসলিম)। ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াতের পরিবেশ গড়ুন — নিজে পড়ুন, না পারলে মনোযোগ দিয়ে তিলাওয়াত শুনুন। নামাজের ব্যাপারেও ঘরের সবাই যত্নবান হোন।

৩. সকাল-সন্ধ্যার আমল ধরুন

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আয়াতুল কুরসী, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ুন। এছাড়া মাসনুন যিকিরগুলো দুজনের অভ্যাসে পরিণত করুন। এগুলো বদনজর, যাদু ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর দেওয়া সুরক্ষা-ব্যবস্থা। অন্যের নিয়ামত দেখলে “মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফীহ” বলার অভ্যাসও নিজেদের বদনজর থেকে বাঁচায়।

৪. সালাম ও সুন্দর আচরণের পরিবেশ

ঘরে ঢুকে সালাম দেওয়া, ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ,

একে অপরের ভালো কাজের প্রশংসা করুন। এই ছোট্ট সুন্নতগুলো সম্পর্কের মধ্যে ভালোবাসা ফিরিয়ে আনতে সাহায্য করে।

৫. শরীয়তসম্মত রুকইয়াহ ডায়াগনোসিস

সাধারণ চেষ্টায় কাজ না হলে এবং উপরের লক্ষণগুলো মিলতে থাকলে অভিজ্ঞ রাকীর মাধ্যমে শরীয়তসম্মত রুকইয়াহ ডায়াগনোসিস করিয়ে নিন। ডায়াগনোসিসে প্রথমে নির্ণয় করা হয় সমস্যাটা যাদু, বদনজর, জিনের আছর, নাকি সম্পূর্ণ মানসিক ও পারিবারিক। তারপর সেই অনুযায়ী রুকইয়াহ ও ঘরোয়া আমলের নির্দেশনা দেওয়া হয়। কারণ না জেনে চিকিৎসা শুরু করা মানে অন্ধকারে ঢিল ছোঁড়া।

যা কখনোই করবেন না

  • তাবিজ, কবজ বা তদবিরের নামে শিরকি কিছু ব্যবহার করবেন না। এতে সমস্যা মেটে না, বরং ঈমানের ক্ষতি হয় এবং অনেক সময় অবস্থা আরও জটিল হয়।
  • যাদুকর, গণক বা জ্যোতিষীর কাছে যাবেন না। কারণ যাদু দিয়ে যাদুর চিকিৎসা করা হারাম এবং মারাত্মক গুনাহের কাজ।
  • সন্দেহের বশে আত্মীয় বা প্রতিবেশীকে দোষারোপ করবেন না। প্রমাণ ছাড়া কাউকে যাদুকর বা হিংসুক বলা গুরুতর অন্যায় — এতে পরিবার আরও ভেঙে পড়ে।
  • তাৎক্ষণিক সিদ্ধান্ত (তালাকের মতো) রাগের মাথায় নেবেন না। অশান্তির এই সময়টা পার করার জন্য ধৈর্য ও সঠিক পরামর্শই আসল পথ।

একটি জরুরি নোট

আসলে সব অশান্তির মূলেই যাদু বা বদনজর নয় — একথা আমরা আবারও বলছি। কারো আচরণে হঠাৎ বড় পরিবর্তন, দীর্ঘদিনের বিষণ্ণতা, উদ্বেগ বা শারীরিক অসুস্থতা থাকলে চিকিৎসক বা অভিজ্ঞ কাউন্সেলরের পরামর্শ নেওয়াও জরুরি। ডাক্তারের চিকিৎসা চালিয়ে যান, পাশাপাশি শরীয়তসম্মত রুকইয়াহ নিন — দুটো একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক।

উপসংহার

মোটকথা, স্বামী-স্ত্রীর সম্পর্ক আল্লাহর দেওয়া পবিত্র আমানত। অশান্তি এলে হতাশ না হয়ে প্রথমে কারণ খুঁজুন। নিজেদের মধ্যে সংলাপ চালু করুন, ঘরে কুরআন ও যিকিরের পরিবেশ ফিরিয়ে আনুন। আর সমস্যা গভীর ও দীর্ঘস্থায়ী হলে শরীয়তসম্মত পথে ডায়াগনোসিস করিয়ে সঠিক চিকিৎসা নিন। ভুল পথে গিয়ে ঈমান ও সংসার দুটোই ঝুঁকিতে ফেলবেন না।

পরিশেষে, আপনাদের দাম্পত্য জীবনে এমন অশান্তি চলতে থাকলে একা কষ্ট না পেয়ে পরামর্শ নিন। As Sunnah Health Care, পাবনা-তে কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ ডায়াগনোসিস ও পরামর্শ দেওয়া হয়। পাবনায় সরাসরি এসে সেবা নেওয়া যায়। এছাড়া ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে অনলাইনে রুকইয়াহ ডায়াগনোসিস ও পরামর্শ নেওয়া যায়।

📞 Appointment: 01313-882464
🌐 অনলাইনে বুকিং করুন: https://assunnahealth.com/booking-appoinment/

— রাক্বী এইচ এম মোশাররফ হুসাইন (Raqi Hm Mosharrof Hossain)
CEO, As Sunnah Health Care
রুকইয়াহ শারইয়্যাহ | হিজামা থেরাপি
সেবা এলাকা: পাবনা, ঢাকা ও সারা বাংলাদেশ — অনলাইন ও অফলাইন

ট্যাগলাইন: সুন্নাহর সাথে, সুস্থতার পথে।

📤 লেখাটি শেয়ার করুন: WhatsApp · Facebook

More Posts

Scroll to Top